উত্তরদিনাজপুর

ইটাহারে বন্যার জলে প্লাবিত এলাকাগুলিতে নষ্ট হয়ে যাওয়া রস্তার প্রাথমিক সংস্কারের কাজ শুরু হয়েছে

বন্যার জলে প্লাবিত এলাকাগুলিতে নষ্ট হয়ে যাওয়া ও বেহাল হয়ে পড়ে থাকা রাজ্য সড়কের প্রাথমিক সংস্কারের কাজ শুরু হয়েছে ইটাহারে। উল্লেখ্য, গত কয়েকদিনের বিপজ্জনক বন্যার ফলে ইটাহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা গুলি বেহাল হয়ে পড়েছে। পাশাপাশি ইটাহার চাঁচল রাজ্য সড়কের আরো বেহাল অবস্থা হয়ে পরার ফলে রাজ্য সড়কের উপর যান চলাচল অচল হয়ে পড়ে। ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিক ভাবে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে। কোথাও রাস্তা জলে ভেসে গেছে আবার কোথাও পাকা রাস্তার দেখা নেই। ফলে পাকা রাস্তার ধারে বাঁশের খুটি দিয়ে বালির বস্তা বস্তা করে ফেলে ইটশোলিং করা হচ্ছে। তবে কিছুটা হলেও ছোট থেকে বড় যান চলাচল স্বাভাবিক হবে বলে মনে করছেন ইটাহারে বাসিন্দারা।